রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিন, ভোট দিতে যায়েন না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪ সময় দেখুন
‘আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিন, ভোট দিতে যায়েন না’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, নির্বাচনের জন্য আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়েছেন, নিন। কিন্তু ভোট দিতে যায়েন না। যারা ভোট দিতে যাবে, তাদের বাধা দেবেন।

শ‌নিবার (২৩ ডি‌সেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ আহ্বান জানান।

ড. রেজা কিবরিয়া বলেন, ‘শেখ হাসিনার পাতানো নির্বাচনে আমরা কেউ অংশগ্রহণ করব না। আমরা চাই না কেউ এই মিথ্যা নির্বাচনে অংশগ্রহণ করুক। আপনারা এই নির্বাচন থেকে দূরে থাকুন। এই ভোট আসল ভোট না। গণভবনে নির্ধারিত হয়ে গেছে কে কে এমপি হবে। এই ডাকাত, খুনি সরকারকে প্রতিহত করতে হলে নির্বাচন বর্জন করতে হবে।’

তি‌নি ব‌লেন, ‘এখন যে প্রধান নির্বাচন কমিশনার আছেন, তাকে বলব- আপনি এখনই নির্বাচন বাতিল করেন। যদি তা না করেন, এর পরের সরকারের আমলে আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আপনার পেনশন থেকে জনগণের টাকাটা আদায় করে নেওয়া হবে। আপনি পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন বন্ধ করতে পারেন।’

ড. রেজা কিবরিয়া বলেন, ‘একতরফা ডামি নির্বাচন করায় বিশ্ব দরবারে এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোট হয়ে গেলেও দেশের জনগণ এই সরকারকে মানবে না। এই নির্বাচন দেশের জন্য মারাত্মক একটা ক্ষতি হবে। ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই। পুলিশ এবং ছাত্রলীগ মিলে ভোট দিয়ে দেবে।’

মানববন্ধন শেষে সহযোগ আন্দোলনের পক্ষে জনমত সৃষ্টতে প্রেস ক্লাব এলাকায় লিফলেট বিতরণ করেন ড. রেজা কিবরিয়া।

এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠ‌নের সদস্য সচিব ফারুক হাসান, যুগ্ম সদস্য সচিব অধ্যাপক মাহবুব হাসান, তারেক রহমান, কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল মিয়াজী প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর