রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘আওয়ামী লীগ দেশকে দাসত্বের দিকে নিয়ে গেছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
‘আওয়ামী লীগ দেশকে দাসত্বের দিকে নিয়ে গেছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘আওয়ামী লীগ দেশকে দাসত্বের দিকে নিয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।

সোমবার (০১ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। গুলশান থানা ১৮ ও ১৯ নং ওয়ার্ড বিএনপি এ অনুষ্ঠান আয়োজন করে।

আমিনুল হক বলেন, ‘আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়। দেশের জনগণের জানমাল নিরাপদ নয়। লুটপাট আর বিদেশে পাচারের টাকা বাঁচাতে তারা দেশকে বিক্রি করে দেওয়ার পাঁয়াতারা করছে। ক্ষমতায় টিকে থাকতে এখন দেশকে পার্শ্ববর্তী দেশের দাসত্বের দিকে নিয়ে গেছে। এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে। এর জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই।’

আমিনুল হক বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সেজন্য বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে নির্যাতনের চরম পদক্ষেপ গ্রহণ করেছে। এসব করে বিএনপিকে দমানো যাবে না। লুণ্ঠিত মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে রাজপথের আন্দোলন চলছে, চলবে। হামলা-মামলা গ্রেফতার নির্যাতন ও গুম, খুন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।’

তিনি বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে, মানুষ কঠিন সময় অতিক্রম করছে। গত ১৭ বছর ধরে গায়ের জোরে এই সরকার ক্ষমতায় রয়েছে। এই সময়ে সারাদেশে লাখ লাখ নেতা-কর্মীর নামে মিথ্যা যড়যন্ত্র মূলক মামলা দিয়েছে, হাজার হাজার নেতা-কর্মী গুম-খুন করেছে। এত নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে নিঃশ্চিহ্ন করতে পারেনি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এজিএম শামসুল হক, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের আহবায়ক আসজাদুল আরিশ ডল, মহানগর সদস্য হাজী ইউসুফ, আলাউদ্দিন সরকার টিপু, এবিএমএ রাজ্জাক, আলী আকবর আলী, শফিকুল ইসলাম শাহীন, মিজানুর রহমান বাচ্চু, জিয়াউর রহমান জিয়া, গুলশান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এস এ মামুন, যুগ্ন আহবায়ক শাজাহান, আবু ইউসুফ মানিক, গুলশান থানা ১৮ নাম্বার ওয়ার্ড সভাপতি নূর হোসেন নূর, সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর