শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

আওয়ামী লীগ ভোট ছাড়া ক্ষমতায় আছে: জোনায়েদ সাকি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১১২ সময় দেখুন
আওয়ামী লীগ ভোট ছাড়া ক্ষমতায় আছে: জোনায়েদ সাকি


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগ ভোট ছাড়া ক্ষমতায় আছে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পিটিয়ে, গুম করে, মামলা, হামলা করে তারা ক্ষমতায় টিকে আছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণতন্ত্র মঞ্চের গণমিছিলের আগে সমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন আর গুণ্ডা বাহিনী দিয়ে তারা ব্যালট বাক্স ভরেছিল। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের ট্যাক্সের পয়সায় চলে, কিন্তু সরকার এই প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। রাষ্ট্রকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে হুমকির মুখে ফেলে দিয়েছে। দেশের ইতিহাসে এমন কলঙ্কজনক ঘটনা আর কখনও ঘটেনি।

গণতন্ত্র মঞ্চের নেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল ভোটাধিকার প্রতিষ্ঠা ও সরকারের পতন ঘটাতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি ঢাকায় তিন ঘণ্টার গণ-অবস্থানের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে গণমিছিল বের করে গণতন্ত্র মঞ্চ। মিছিলটি পুরানা পল্টন, বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক, জোনায়েদ সাকি, শহীদুল্লাহ কায়সার, রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সারাবাংলা/এআই/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর