রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

আওয়ামী লীগ মানেই জনগণের উন্নয়ন: গোলাম দস্তগীর গাজী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ সময় দেখুন
আওয়ামী লীগ মানেই জনগণের উন্নয়ন: গোলাম দস্তগীর গাজী


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জনগণের ভাগ্যের উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ মানেই জনগণের উন্নয়ন।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয় তথা উড়াল মহাসড়কের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই মানুষের ‍উন্নয়নের কথা ভেবেছে। গ্রাম থেকে শহর, শহর থেকে লোকালয় সব জায়গাতে আওয়ামী সরকার উন্নয়ন করেছে। গ্রামগঞ্জে যেখানে রাস্তা ছিল না, যেখানে পায়ে হেঁটে যাওয়া যেত না সেখানে এখন সহজে গাড়ি নিয়ে যাওয়া যায়। মানুষ এখন নির্বিঘ্নে যে কোনো স্থানে যেতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে এটি সম্ভব হয়েছে।’

উন্নয়নের আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতু হয়েছে, টানেল হচ্ছে, মেট্রোরেল হয়েছে। এবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হলো। এতে রাজধানীবাসীর কষ্ট দূর হবে। মানুষ এখন আরও নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই এই সোনার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেই সোনার বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়ন হচ্ছে।’

এর আগে, ২৫ হাজারের বেশি নেতাকর্মীর মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পাসহ উপজেলা আওয়ামী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

সারাবাংলা/এসজে/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর