শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘আওয়ামী লীগের সঙ্গে একতরফা প্রেম করে ক্ষতিগ্রস্ত হয়েছি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৯৫ সময় দেখুন
‘আওয়ামী লীগের সঙ্গে একতরফা প্রেম করে ক্ষতিগ্রস্ত হয়েছি’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে আমরা একতরফা প্রেম করে ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই আগামীতে নিজস্ব কর্মসূচি নিয়ে গণমানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি নিয়ে এগিয়ে যাবে জাতীয় পার্টি।

রোববার (১৯ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এই আয়োজন করা হয়।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গেগ আমাদের সমর্থন নেই। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই।’

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে কোন দল কি আচরণ করেছিলো আমরা তা ভুলিনি। যারা পল্লীবন্ধুকে স্বৈরাচার বলেন, তারা নিজেদের চেহারা একটু আয়নায় দেখে নিন। দেশ ও মানুষের সুখ এবং সমৃদ্ধির জন্যই জাতীয় পার্টির রাজনীতি।’

‘এবারের সংগ্রাম আরও কঠিন, আরও বেশি রক্ত দিতে হবে’

 

কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘দেশের মানুষ বিশ্বাস করে জাতীয় পার্টিই গণমানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করে। তাই জাতীয় পার্টি দায়িত্ব নিয়েই গণমানুষের স্বার্থে রাজনীতি করছে। জাতীয় পার্টিই দেশের মানুষকে মুক্তিযুদ্ধের প্রকৃত স্বাদ উপহার দেবে।’

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

পরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক সংসদ সদস্য শেরীফা কাদেরের নির্দেশনায়  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জাতীয় সাংস্কৃতিক পার্টি।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর