বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আকস্মিক বন্যায় সিকিমে ১৪ মৃত্যু, নিখোঁজ ১০০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১১০ সময় দেখুন
আকস্মিক বন্যায় সিকিমে ১৪ মৃত্যু, নিখোঁজ ১০০


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন, নিখোঁজ আছেন ১০০ জনেরও বেশি মানুষ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজ্য সরকার এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন বলা হয়েছে, নিখোঁজদের মধ্যে ২২ জন সেনাবাহিনীর সদস্যও আছেন। অতিরিক্ত বৃষ্টির প্রভাবে সিকিমের লাচেন উপত্যকার লোনাক হ্রদ থেকে এই বন্যার সূত্রপাত।

ভারতের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, বন্যায় ১৪টি সেতু ভেঙে পড়েছে এবং রাজ্যের বিভিন্ন অংশে তিন হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সেনাবাহিনী জানায়, সিংটাম শহরের কাছে বারডাং থেকে নিখোঁজ হওয়া সেনাদের মধ্যে উদ্ধার হওয়া এক সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে।

জরুরি সেবাকর্মীদেরকে আক্রান্ত এলাকায় নিয়োজিত করা হয়েছে। মূখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জরুরি দরকার ছাড়া সাধারণ মানুষদের ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ করেছেন। একইসঙ্গে সিকিম সরকার জরুরি সাহায্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) কিছু নম্বরই উন্মুক্ত করেছে।

গত মঙ্গলবার (৩ অক্টোবর) ও বুধবার (৪ অক্টোবর) মাঝরাতের পরে সিকিমের লাচেন উপত্যকার লোনাক হ্রদের ওপরে মেঘভাঙ্গা বৃষ্টি হয়। সেই সঙ্গে গত কয়েকদিনের একটানা বৃষ্টিও ছিল। মেঘভাঙা বৃষ্টি বলতে সাধারণত অতি ভারী বৃষ্টি, যা একটি নির্দিষ্ট এলাকায় হয়।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর