রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

আগামীকাল ঢাকা আছেন মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৯৬ সময় দেখুন
আগামীকাল ঢাকা আছেন মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

তিন দিনের সরকারী সফরে আগামীকাল ঢাকা আসছেন মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি  ফয়সাল নাসিম।  দক্ষিণ এশিয়ার  দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশে সফরে আসছেন তিনি।

দ্বিপাক্ষিক বিভিন্ন  ইস্যু ছাড়াও, এই সফরে জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগামীকাল সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের উপ-রাষ্ট্রতিকে স্বাগত জানাবেন।

মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি এ সফরে রাষ্ট্রপতি এম আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রটি জানিয়েছে।
সফরে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং শিক্ষাসহ বাংলাদেশের একাধিক মন্ত্রীর সাথে ফয়সাল নাসিমের বৈঠক করার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর