রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

আগামী তিন দিনের শেষার্ধে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৪৫ সময় দেখুন
আগামী তিন দিনের শেষার্ধে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

আগামী ৭২ ঘন্টা বা তিন দিনের শেষার্ধে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী বৃদ্ধি পেতে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩০ মিনিটে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৮ শতাংশ।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং গতকাল টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাইজদীকোর্টে ১৭ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩ মিলিমিটার।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর