শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

আগামী নির্বাচনের ইশতেহার প্রণয়নের নির্দেশ শেখ হাসিনার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৬ সময় দেখুন
আগামী নির্বাচনের ইশতেহার প্রণয়নের নির্দেশ শেখ হাসিনার


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখনই তৎপর হয়ে উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্থবির হয়ে পড়া দলের সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরানোর নির্দেশ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একইসঙ্গে একটি সেমিনার আয়োজনের মাধ্যমে আগামী নির্বাচনের জন্য দলের নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজও শুরুর নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব নির্দেশনা দিয়েছেন।

বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনের সামনে সাংবাদিকদের এ সব কথা বলেন। এদিন সকালে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে প্রায় এক বছর পর দলটির কেন্দ্রীয় এই কমিটির বৈঠক হলো। বৈঠক শেষে ওবায়দুল কাদের গণভবনের সামনে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, সভায় আগামী নির্বাচন ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিভাগীয় সম্পাদক যারা রয়েছেন, তাদের সবার বক্তব্য নেত্রী (শেখ হাসিনা) শুনেছেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

ওবায়দুল কাদের জানান, জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে তাই আওয়ামী লীগ বিরোধী অপপ্রচার বেশি হচ্ছে। এ সব অপপ্রচার সাংগঠনিকভাবে মোকাবিলা করার তাগিদ দেওয়া হয়েছে।

তিনি জানান, সেমিনারের মাধ্যমে আগামী নির্বাচনী ইশতেহার প্রনয়ণের কাজে হাতে দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া ওবায়দুল কাদের জানান, পাবনা পৌরসভা নির্বাচনের বিদ্রোহীদের ক্ষমা করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

সারাবাংলা/এনআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর