শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

আগামী নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: আখতার হোসেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৮৩ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৫ ১৫:৪৪ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ২০:১২

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেন – (ফাইল ছবি)

রংপুর: গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একক প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

এনসিপি সদ্য যাত্রা শুরু করলেও দলটির প্রতি গণমানুষের সমর্থন রয়েছে বলেও দাবি করেন তিনি।

রংপুরে বেসরকারি একটি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন।

‘নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সময়ের মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন করা হবে’ জানিয়ে আখতার হোসেন বলেন, ‘ইসিতে নিবন্ধিত হতে যেসব শর্ত রয়েছে- বিশেষ করে ২১টি জেলা ও ১০০টি উপজেলায় কমিটি ও অফিস থাকার যে বাধ্যবাধকতা রয়েছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই এসব শর্ত পূরণ করতে পারবো। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করবো।

তিনি বলেন, নির্বাচন কমিশনে (ইসি) দলের আবেদন ও মার্কার জন্য প্রস্তুতি শেষের পথে। উচ্চ আদালতের রায়ের আলোকেই কমিশনে আবেদন জমা দেয়া হবে।

এনসিপি সদস্য সচিব জানান, সংস্কার ও বিচার দৃশ্যমান করা, একইসাথে গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা আছে, সে ব্যাপারে সরকারকে কর্মসূচি গ্রহণ করতে হবে। সরকার যদি চাপে পড়ে সংস্কারবিহীনভাবেই দেশটিকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে অবশ্যই জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

অভ্যুত্থানের দালিলিক হিসেবে সরকারকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে- উল্লেখ করে তিনি বলেন, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব সরকারকে উদ্যোগী হয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। একইসাথে আমরা এটাও মনে করি যে, জুলাই ঘোষণাপত্রের একটা আইনি বাধ্যবাধকতার জায়গা থাকতে হবে। এটি নিছক কোনো ঐতিহাসিক দলিল নয়, বরং এর মধ্যে দিয়ে যেন একটা আইনি বাধ্যবাধকতার জায়গা তৈরি হয়।

প্রসঙ্গত: এনসিপির এ নেতা আগামী নির্বাচনে কাউনিয়া-পীরগাছা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে লড়বেন। এ লক্ষ্যে এলাকায় নানামুখী দৌড়ঝাঁপ চলছে তার। ঈদের নামাজের পর কাটিয়েছেন শহীদদের বাড়িতে বাড়িতে। এর আগে গত ২৭ মার্চ ৬ দিনের রংপুরে সফরে আসার সময় ভ্যান গাড়িতে গণসংযোগ করেন আখতার হোসেন।

আগামী নির্বাচনে একক প্রার্থী দেওয়ার বিষয়ে সম্প্রতি এক পথসভায় আখতার হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রাখে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি বা আদর্শের মিল থাকলে দেশের স্বার্থে, যেকোনো দলের সঙ্গে জোট হতে পারে। পরিস্থিতি বুঝে জোটবদ্ধ নির্বাচন করতে এনসিপির কোনো বাধা নেই।

সারাবাংলা/আরএস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
সদস্য সচিব আখতার হোসেন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom