সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

আগামী রবিবারের দিকে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৮৫ সময় দেখুন
আগামী রবিবারের দিকে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

আগামী ৭২ ঘন্টা বা তিন দিনের শেষের দিকে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ  সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  সকালের দিকে  দেশের কোথাও কোথাও  হালকা  কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ২৬ মিনিটে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৪ শতাংশ।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮  ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মধ্য আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায়  অবস্থানরত লঘুচাপটি আরও ঘণীভুত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও  ঘণীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে

অগ্রসর হতে পারে।  এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ  বিহার  ও  তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর