বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

‘আগে ক্ষমা চান, এরপর নির্বাচনে গিয়ে জনপ্রিয়তা যাচাই করুন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ সময় দেখুন
‘আগে ক্ষমা চান, এরপর নির্বাচনে গিয়ে জনপ্রিয়তা যাচাই করুন’


নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় গণসংযোগ ও ধানের শীষ মার্কার প্রচারণায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, আগে গ্রামে গিয়ে ৫৫ বছর আগে যে অন্যায় গুলো করেছেন তার জন্য জনগণের নিকট ক্ষমা চান। এরপর নির্বাচনে গিয়ে জনপ্রিয়তা যাচাই করুন।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নে ধানের শীষ মার্কার পক্ষে প্রচারণা ও গণসংযোগকালে এ মন্তব্য করেন।

ফারুক আরও বলেন, ‘একটি দল নির্বাচন বানচালের জন্য টালবাহানা শুরু করেছে। তারা একবার বলে পিআর প্রদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আরেকবার বলে নির্বাচনের আগে গণভোট দিতে হবে। এখন বলে উপ-প্রধানমন্ত্রী দিতে হবে।’

তিনি আর বলেন, ‘এ মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার। বেগম খালেদা জিয়া মহিলা মন্ত্রাণালয় প্রতিষ্ঠা করেছেন এবং খালেদা জিয়া অতীতে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি চালু করেছে। বর্তমানে স্কুল, কলেজ ও মাদরাসার অধিকাংশ শিক্ষার্থী মহিলা। কিন্তু জামায়াত বলছে তারা ক্ষমতায় গেলে তারা মহিলাদের ৫ ঘণ্টা চাকরি করতে দিবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধিকাংশ শিক্ষার্থী মহিলা। তাহলে তারা পড়ালেখা করে কী করবে?’

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বিগত ১৬ বছর ধরে অন্যায়ভাবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জেলে নিয়েছেন আওয়ামী লীগ। অন্যায়ভাবে দোকান দখল ও লুট করেছেন। অন্যায়ভাবে মামলা দিয়ে হয়রানি করেছেন। এসব অন্যায়গুলো বিগত ১৬ বছর ধরে আপনারা সহ্য করে এতদিন ছিলেন আর দুটি মাস ঐক্যবদ্ধভাবে থাকেন।’

তিনি বিএনপির মনোয়ন বঞ্চিত নেতাদের উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের মধ্যে কিছু নেতা নমিনেশন না পেয়ে ভাওতাবাজি শুরু করেছে। এটা হবে ওইটা হবে এসব করতে হবে। এসব দিন শেষ, দল যাকে নমিনেশন দিয়েছে তাই থাকবে। তাই তাদেরকে অনুরোধ জানাবো যদি বিএনপি করে থাকেন, নমিনেশন পান নাই, আসেন ধানের শীষের ভোট করেন। ফারুক সাহেবকে দেখতে পারেন না ঠিক আছে , কিন্তু ভোটটা ধানের শীষে দিন। যদি বিএনপি করেন, আপনারা যদি বিএনপি করে থাকেন, তা হলে ধানের শীষে ভোট না দিয়ে অন্যকে ভোট দিতে পারেন না।’

নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিন উল্লাহ বিএসসির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়ের উল্লাহ আজাদ, স্বেচ্ছাসেবক দলের শাহাজাহানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom