বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

‘আগে ভ্যাকসিন, তারপর বিশ্ববিদ্যালয়ের ক্লাস’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩০৫ সময় দেখুন
‘আগে ভ্যাকসিন, তারপর বিশ্ববিদ্যালয়ের ক্লাস’


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষার্থীদের দুই ডোজ ভ্যাকসিন না দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আবাসিক হলের শতভাগ শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়ার পরই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। যেসব বিশ্ববিদ্যালয়ে হল নেই, সেগুলো আগামী ১৩ জুন থেকে খোলা হতে পারে।

বুধবার (২৬ মে) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আবাসিক হলের শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। আমরা অন্তত ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দেবো। এরপর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।’

ডা. দীপু মনি বলেন, ‘আবাসিক হলে সংক্রমণ ঝুঁকি বেশি থাকে। তাই ভ্যাকসিন নিশ্চিত না করে বিশ্ববিদ্যালয় খুলে দিলে বড় ধরণের ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে।’

তিনি আরও বলেন, ‘করোনা সংক্রমণ কমলে আগামী ১২ জুনের পর আমরা স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খুলে দিতে পারি। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী ভ্যাকসিন কর্মসূচির বাইরে রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনের সংকট কেটে গেছে। প্রধানমন্ত্রীর সম্মতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে।’

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বন্ধ রাখা হয়েছে।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom