শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার Raghav Chadha Calls Himself ‘Luckiest Husband In The World’ As He Celebrates Parineeti Chopra’s Birthday | Photos | Bollywood News Asian Para Games 2026: Harvinder Singh, Vijay Sundi strike gold in men’s recurve doubles | Asian Para Games 2026 News সাজেক পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে জামায়াত আমিরের আহ্বান ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১২ রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন শেরপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, সংবাদ সম্মেলনে একাংশের নেতাকর্মীরা সমাবর্তনের স্বপ্ন, ফি নিয়ে দুশ্চিন্তায় জবির শিক্ষার্থীরা Who is Suvarna Raj? Asian Para Games gold medallist who is also an advocate | Asian Para Games 2026 News

‘আগে যেমন নিশিরাতে ভোট হয়েছে, এখন আবারও ষড়যন্ত্র চলছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৪৭ সময় দেখুন
‘আগে যেমন নিশিরাতে ভোট হয়েছে, এখন আবারও ষড়যন্ত্র চলছে’


ব্রাহ্মণবাড়িয়া: আগে যেমন নিশিরাতে ভোট হয়েছে, এখন আবারও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আপনারা দেখেছেন—একটি দল কীভাবে প্রবাসীদের ব্যালট পেপার দখলে নিয়েছে। দেশের ভেতরেই ষড়যন্ত্র চলছে। তাই, জনগণকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে এদিন দুপুর থেকেই সমাবেশস্থলে মানুষ আসতে শুরু করে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সদর উপজেলা, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর, কসবা, আখাউড়া, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের সমাবেশ শেষ করে রাত ১০টায় তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশস্থলে পৌঁছলে মাঠজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং একপর্যায়ে মঞ্চ থেকে নেমে এসে জনতার সঙ্গে হাত মেলান।

তারেক রহমান বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সবাইকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের কাছেই আদায় করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর ধরে শুধু জনগণের ভোটের অধিকারই নয়, কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে দেড় হাজারের বেশি মানুষ রক্ত দিয়েছে এবং ২৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। ১৯৭১ সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আবার ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা রক্ত দিয়ে সেই স্বাধীনতা রক্ষা করেছে।’

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘স্বাধীনতাকে অর্থবহ করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ জনসভায় তারেক রহমান দু’টি কার্ড প্রদর্শন করে বলেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিদেশে কর্মসংস্থানের আগে দক্ষ জনশক্তি তৈরির মতো বাস্তবভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আমাদের স্লোগান— করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।’

এ সময় তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিএনপি ও জোটের শরিক দল মনোনীত এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ধানের শীষের প্রার্থী ড. মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতির মনোনীত প্রার্থী জুনায়েদ সাকি, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের প্রার্থী আব্দুল হান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর