শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

আঘাত করলে পাল্টা আঘাতের জন্য আওয়ামী লীগ প্রস্তুত: নানক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৯৭ সময় দেখুন
আঘাত করলে পাল্টা আঘাতের জন্য আওয়ামী লীগ প্রস্তুত: নানক


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কেউ হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না বলে বিএনপি-জামায়াতের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে হুমকি দিলে, শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না। মির্জা ফখরুল সাহেব, মনে রাখতে হবে— ইটটি মারলে পাটকেলটি খেতে হবে। এটি কেউ যদি আঘাত করে, তাহলে পাল্টা আঘাতের জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে প্রস্তুত রয়েছি।

বুধবার (৮ জুন) দুপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুপুর দেড়টার পর থেকে তেজগাঁও সাতরাস্তা মোড় হয়ে হোটেল সোনারগাঁওয়ের সামনে নেতাকর্মীরা মিছিল নিয়ে জমায়েত হতে শুরু করেন। সোনারগাঁও হোটেল সংলগ্ন প্রান্তে ট্রাকের অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন কেন্দ্রীয়সহ মহানগর নেতারা। তেজগাঁও সাতরাস্তা মোড় হয়ে সোনারগাঁও হোটেলের সামনে থেকে পান্থপথ হয়ে ধানমন্ডির-৩২ নম্বরে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।

আঘাত করলে পাল্টা আঘাতের জন্য আওয়ামী লীগ প্রস্তুত: নানক

‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’— এমন স্লোগানকে বিএনপি-জামায়াতের পঁচাত্তরের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটনো ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির সমতুল্য অভিহিত করে এর প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

সমাপনী বক্তব্যে সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। যানজটে ভোগান্তির কারণে ঢাকাবাসীর কাছে দুঃখপ্রকাশ ও ক্ষমাপ্রার্থনাও করেন তিনি। বলেন, রাজপথে জবাব দেওয়ার জন্য একটু নেমেছি। আপনাদের একটু সময় নষ্ট হয়েছে। যানজটে কষ্ট হয়েছে। এজন্য আমরা করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। এসময় আরও উপস্থিত ছিলেন দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ মহানগরের নেতারা।

আঘাত করলে পাল্টা আঘাতের জন্য আওয়ামী লীগ প্রস্তুত: নানক

এদিকে, কর্মদিবসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কারণে রাজধানীতে যানজটের কারণে ব্যাপক ভোগান্তি দেখা দেয়। বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কারণে কিছু কিছু এলাকায় গাড়ি চলাচল থমকে যায়।

বিক্ষোভ সমাবেশের আগে জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে বিনির্মাণে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আমরা সহনশীলতার রাজনীতি করে যাচ্ছি। কিন্তু আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। আজকের সমাবেশ এটাই প্রমাণ করে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, আজকের এই বিক্ষোভ সমাবেশে লাখ লাখ লোকের উপস্থিতি প্রমাণ করে— আওয়ামী লীগ সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এটাই আজকের দিনে আমাদের প্রত্যয়।

ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘর ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপনী ঘোষণা করেন ঢাকা ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান।

সারাবাংলা/এনআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর