মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম ব্যবহারের নিরাপদ ও বৈধ উপায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৬ খেলতে খেলতে শেখার আনন্দ, শিক্ষার্থীদের দক্ষতা যাচাই প্রতিমন্ত্রীর চীনে পাঁচ বাংলাদেশি পুলিশের হাতে আটক সিএমপি বাকলিয়া থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ ০১(এক) জন পেশাদার চোর গ্রেফতার। Udta Teer Box Office Day 3: Ayushmann Khurrana-Sara Ali Khan Film Beats Expectations With Rs 19.45 Crore | Bollywood News ‘I don’t think we can reveal on live TV’: Shadab Khan on chat with Haris Rauf | Cricket News ঠাকুরগাঁও-১ উপ নির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬ দীর্ঘ ৩ যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু

‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৬১ সময় দেখুন
‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের

‘২০১৮ সালে আটকের পর আমাকে ২০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছিল। ওই সময় আমার ওপর ভয়াবহ নির্যাতন করা হয়। আমাকে টানা ঝুলিয়ে রাখা হয়েছিল। এতে আমার কোমরের লিগামেন্ট ছিঁড়ে যায়। এখনো সেই নির্যাতনের কারণে শারীরিকভাবে নানা সমস্যায় ভুগছি।’
এমন অভিযোগ করেছেন লক্ষ্মীপুরের সাবেক ছাত্রনেতা এ আর বিপ্লব।
তিনি বলেন, ‘আমাকে ক্রসফায়ার থেকে বাঁচানোর কথা বলে ৭০ লাখ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, সেই ঘটনার সঙ্গে জড়িত বলে আমি যাঁকে অভিযোগ করছি, সেই ওসি লোকমান আজও চাকরিতে আছেন। প্রশ্ন হচ্ছে—আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন?’
বিপ্লব আরও অভিযোগ করেন, ‘লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের অনেক নেতা-কর্মীকে নির্যাতন ও পঙ্গু করার ঘটনায় লোকমান জড়িত ছিলেন।’
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ওসি লোকমান হোসেনের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
উল্লেখ্য, ২০১৯ সালে লক্ষ্মীপুর সদর মডেল থানার তৎকালীন ওসি মোহাম্মদ লোকমান হোসেনসহ তিনজনের বিরুদ্ধে আটক রেখে টাকা ও চেক নেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছিল। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছিলেন। মামলার অভিযোগ অস্বীকার করে ওসি লোকমান বলেছিলেন, কাউকে জোরপূর্বক টাকা নেওয়া হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর