বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আজাদি টাওয়ারে উড়ছে ইরানি নারীর চুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ সময় দেখুন
আজাদি টাওয়ারে উড়ছে ইরানি নারীর চুল


সারাবাংলা ডেস্ক

ঢাকা: ২২ বছর বয়সী কুর্দি নারী মাহশা আমিনির মৃত্যুতে ইরানে শুরু হয়েছে তুমুল আন্দোলন। চলমান আন্দোলনে যোগ দিয়েছেনি দেশটির সর্বস্তরের নারী-পুরুষ। কঠোর হিজাব প্রথার প্রতিবাদে আন্দোলনকারী নারীরা প্রকাশ্যে তাদের চুল কেটে ফেলছেন। সরকারের কঠোর আইনের বিরুদ্ধে পুড়িয়ে ফেলছেন হিজাবও।

আন্দোলনকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তিন দশকের শাসনের অবসান দাবি করছেন।

আজাদি টাওয়ারে উড়ছে ইরানি নারীর চুল
ইরানের তেহরানে অবস্থিত আজাদি টাওয়ার

ইরানের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী বিক্ষোভ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও আন্দোলনে সংহতি জানাচ্ছেন নারী অধিকারকর্মীরা। এমন উত্তাল পরিস্থিতিতে আন্দোলন সংহতি জানিয়েছেন ইরানি অ্যানিমেশন শিল্পী বাহাদুর হাদিজাদেহ। তিনি একটি অ্যানিমেশন প্রকাশ করেছেন।

ওই অ্যানিমেশন চিত্রে দেখা যায়, দুরন্ত বাতাসে ইরানি নারীর কালো চুল উড়ছে আজাদি টাওয়ারের চূড়াভাগে।

আজাদি টাওয়ারে উড়ছে ইরানি নারীর চুল
এভাবেই আন্দোলন ছড়িয়ে পড়েছে ইরানে

মূলত এই অ্যানিমেশন চিত্রের মাধ্যমে ইরানি নারীর পোশাকের স্বাধীনতাকে প্রতিকায়িত করা হয়েছে।

ইরানের রাজধানী তেহরানে গত সপ্তাহে মাহশা আমিনিকে হিজাব আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার করেছিল ইরানের নৈতিকতা রক্ষা পুলিশ। আটক কেন্দ্রে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তিনি অচেতন হয়ে যান। তিনদিন কোমায় থাকার পর গত শুক্রবার তার মৃত্যু হয়। এরপর থেকেই ইরানে হিজাব বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

 ইরানের তেহরানের আজাদি স্কয়ারে এই টাওয়ারটি অবস্থিত। যা শাহের স্মৃতি টাওয়ার নামে পরিচিত।

আজাদি টাওয়ারে উড়ছে ইরানি নারীর চুল
মাহশা আমিনির মৃত্যুতে উত্তাল গোটা ইরান

তেহরানের অন্যতম ল্যান্ডমার্ক এই টাওয়ারটি তেহরান শহরের পশ্চিম প্রবেশপথও। এটি আজাদি সাংস্কৃতিক কমপ্লেক্সের অংশ। এতে ভূগর্ভস্থ জাদুঘরও রয়েছে।

ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির পৃষ্ঠপোষকতায় টাওয়ারটি নির্মিত হয়, উচ্চতা ১৪৮ ফুট। ১৯৭১ সালে শেষ হয় নির্মাণকাজ।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর