রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

আজিজ-বেনজীরদের রক্ষা করছে সরকার: মান্না

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১০৯ সময় দেখুন
আজিজ-বেনজীরদের রক্ষা করছে সরকার: মান্না


ঢাকা: পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে সরকার রক্ষা করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, বেনজীর আহমেদ ও আজিজ আহমেদরা হাজার হাজার কোটি টাকা লুট করলেও সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। গণমাধ্যমে লুটপাটের তথ্য প্রকাশের পর এখন তদন্তের নাটক করছে। একজন গরিব কৃষক ৩০ হাজার টাকা লোন নিয়ে পরিশোধ করতে না পারলে তাকে থানায় নিয়ে যায়। কিন্তু পুলিশ, আর্মি প্রধানরা হাজার কোটি টাকা লুট করল তা কেউ দেখল না?

বুধবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, দফতর সম্পাদক মহিদুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌসী আক্তার প্রমুখ।

মান্না বলেন, বেনজীর বিদেশে পালিয়ে গেছে। কবে? কিভাবে? কোনো রাস্তা দিয়ে গেল? রাজস্ব বোর্ডের কর্মকর্তা মো. মতিউর রহমানও নাকি পালিয়েছে। সরকার মতিউরের দুর্নীতি খুঁজে পেল না। একটা ছাগল খুঁজে বের করল। ছাগলের কাছ থেকে সরকারের শিক্ষা নেয়া উচিত। এরা যখন অন্যায় করে তখন সরকার দেখে না? মতিউর যেদিন গেল সেদিনের আগে পর্যন্ত তার নামে কোন মামলা, নিষেধাজ্ঞা নেই। যাওয়ার পরে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই তো চুরি করে, ডাকাতি করে। চোর, ডাকাত ছাড়া তো প্রধানমন্ত্রী থাকতে পারে না। আবার বলে, এতো লোভ মানুষের। আপনার আশপাশে যারা থাকে তাদের লোভ নেই?

মান্না বলেন, আমরা বিদেশে যাওয়ার সময় ইমেগ্রেশনে আটকে এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই সবার কাছে ফোন করে। আমার নামে মামলার চার্জশিট দিতে পারে নাই। কিন্তু আমার পাসপোর্ট ১০ বছর আটকে রেখেছে। আজিজ, বেনজীরের পাসপোর্ট আটকে রাখা হলো না কেন?। কারণ সরকার এদের রক্ষা করছে।

তিনি বলেন, সড়কে নিরাপত্তা নেই, জিনিসের দাম কমাতে পারে না, আবার বড় বড় কথা বলে। প্রধানমন্ত্রী বলেন আমরা স্বাধীনতা এনেছিলাম, তো আমরা কি ঘুমিয়ে ছিলাম? ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের যারা সংসদ সদস্য হয়েছিল তাদের অধিকাংশই যুদ্ধ করেনি।

মান্না বলেন, মোদির শপথ নেওয়ার আগে চলে গেছেন। ১৫ দিন পরেই আবার গেলেন। অনেকে বলেন, তিনি হাজিরা দিতে গেছেন। গেলেন কেন? কিছু পাওয়ার জন্য? আমাদের প্রধান দাবি ছিল, ভারত আমাদের পানি দেয় না। এগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে? আমাদের প্রধানমন্ত্রী তিস্তার পানির দাবি ছেড়ে দিয়ে এসেছেন। যে ট্রেন করিডোর দেওয়া হয়েছে সেখানে যদি অস্ত্র যায়? সেনাবাহিনী যায়? আপনি তল্লাশি করতে পারবেন?

The post আজিজ-বেনজীরদের রক্ষা করছে সরকার: মান্না appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর