বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আজ চীনের জাতীয় দিবস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
আজ চীনের জাতীয় দিবস


আন্তর্জাতিক ডেস্ক

আজ ১ অক্টোবর— গণচীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে বেইজিংয়ের তিয়ানেনমেন মহাচত্বর থেকে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সে তুং। প্রতিবছর চীনের জাতীয় দিবস হিসেবে দিনটি পালিত হয়। জাতীয় দিবসের একদিন আগে অর্থাৎ, ৩০ সেপ্টেম্বর চীনে শহিদ দিবস। প্রতিষ্ঠাবার্ষিকী শহিদ দিবস উপলক্ষে চীনে ৮ দিনের জাতীয় ছুটি চলছে।

চীন ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে চীনা দূতাবাসের উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে চীনের দূতাবাস।

শনিবার (১ অক্টোবর) সকাল থেকে চীনজুড়ে জাতীয় দিবসের অনুষ্ঠান শুরু হয়েছে। এদিন সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াংসহ চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) শীর্ষ নেতারা বেইজিংয়ের তিয়ানেনমেন স্কোয়ারে একটি অনুষ্ঠানে যোগ দেন।

আজ চীনের জাতীয় দিবস

শনিবার জাতীয় দিবসের প্রধান অনুষ্ঠানে শি জিনপিংয় ও লি কিয়াংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান শাও লেঝি, সিপিসির শীর্ষস্থানীয় নেতা ওয়াং হুনিং, কাই কুই, ডিং জুয়েক্সিয়াং, লি শি এবং হান ঝেংসহ অন্যরা। এছাড়া অনুষ্ঠানে সিপিসির সর্বস্তরের প্রতিনিধিরা যোগ দেন।

আজ চীনের জাতীয় দিবস

বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে চীনা জনগণের মুক্তি এবং গণপ্রজাতন্ত্রী চীনের উন্নয়নে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি নীরব শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহিদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন নেতারা। দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দিবস উদযাপন করবে চীন।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর জাতীয় দিবসের ভাষণ দেন প্রেসিডেন্ট শি জিনপিং। সাধারণত এই ভাষণটি চীনের প্রধানমন্ত্রী দিয়ে থাকেন। তবে এবার আধুনিক চীনের রূপকার হিসেবে খ্যাত প্রেসিডেন্ট শি জিনপিং ভাষণ দিলেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর