বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আজ বরিসের বিরুদ্ধে অনাস্থা ভোট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ জুন, ২০২২
  • ২০১ সময় দেখুন
আজ বরিসের বিরুদ্ধে অনাস্থা ভোট


আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে নিজ দলের বিদ্রোহী এমপিরা অনাস্থা প্রস্তাব এনেছেন।

সোমবার (৬ জুন) ব্রিটেনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, ক্ষমতাসীন টোরি পার্টির অনেক এমপিই বলেছেন, তারা প্রধানমন্ত্রী বরিসের ওপর আস্থা হারিয়েছেন। অনেকেই ইতোমধ্যে অনাস্থা ভোটের আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন।

সোমবার যখন পার্লামেন্ট বসছে তখন সব দৃষ্টি থাকবে স্যার গ্রাহাম ব্রাডির দিকে। তিনি ১৯২২ কমিটির চেয়ারম্যান। ব্রিটেনে কনজারভেটিভ প্রাইভেট মেম্বারস কমিটি নামে আনুষ্ঠানিকভাবে এই কমিটি পরিচিত। এটি হলো ব্রিটেনের হাউজ অব কমন্সে কনজারভেটিভ পার্টির পার্লামেন্টারি গ্রুপ। এই গ্রুপের শতকরা ১৫ ভাগ অর্থাৎ যদি ৫৪ জন এমপি চেয়ারম্যানের বরাবরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আস্থাভোট আহ্বান করে চিঠি লেখেন বা ইমেইল পাঠান, তাহলে আস্থা ভোট হয়।

২৫ জনের বেশি এমপি প্রকাশ্যে বরিস জনসনের বিরোধিতা করে চিঠি দিয়েছেন বলে জানান। অনেকেই ভয়ে নাম প্রকাশ করতে চাননি। কারণ তাদের আশঙ্কা হুইপ তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারেন।

এর আগে, করোনা মহামারি মোকাবিলায় আরোপিত লকডাউনের মধ্যে ডাউনিং স্ট্রিটে পার্টি করার জন্য ক্ষমা চেয়েছেন বরিস। কিন্তু জনগণ তার প্রতি ক্ষুব্ধ বলেই মনে করা হচ্ছে। রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বরিস জনসনকে দুয়ো ধ্বনি দেওয়া হয়।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর