শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

আটক মাদুরোর ছবি প্রকাশ ট্রাম্পের, বেঁধে রাখা হয়েছে চোখ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১১১ সময় দেখুন
আটক মাদুরোর ছবি প্রকাশ ট্রাম্পের, বেঁধে রাখা হয়েছে চোখ


নিকোলাস মাদুরোর একটি ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিতে চোখ বাঁধা অবস্থায় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে দেখা গেছে।

সিএনএন-এর খবরে বলা হয়েছে, শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে নিজ বাসভবন থেকে নিকোলাস মাদুরোকে আটক করা হয়। পরে হেলিকপ্টারে করে তাকে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে নেওয়া হয়। সেখান থেকে সস্ত্রীক তাকে ভেনেজুয়েলায় নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশিত ছবিতে দেখা যায়, ছাই রঙের ট্র্যাকস্যুট পরিহিত মাদুরোর চোখ কালো বন্ধনী দিয়ে বাঁধা। তার হাতে একটি পানির বোতল রয়েছে এবং কানে বড় আকারের হেডফোন পরা।

তবে প্রকাশিত ছবিতে মাদুরোর স্ত্রীকে দেখা যায়নি। ফলে তিনি মাদুরোর সঙ্গে ছিলেন কি না-সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom