রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

আদালত-ক্যাম্পাস-রাজপথে ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা কাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৫২ সময় দেখুন


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: কোটা সংস্কারের পক্ষে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বুধবার (৩১ জুলাই) সারাদেশের আদালত, ক্যাম্পাস ও রাজপথে ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে সমন্বয়কদের একাংশ। জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচার এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (৩০ জুলাই) রাতে আন্দোলনের সমন্বয়কদের একজন আব্দুল হান্নান মাসউদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচার এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল (৩১ জুলাই ২০২৪) রোজ বুধবার ‘March for Justice’ কর্মসূচি পালন করা হবে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা সরকারের উদ্দেশে বলতে চাই, ছাত্রসমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি। অবিলম্বে ছাত্রসমাজের নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করুন।’

সারাবাংলা/আরআইআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর