রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

আদালত বর্জন কর্মসূচি পালন করছেন বিএনপিপন্থী আইনজীবীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ সময় দেখুন
আদালত বর্জন কর্মসূচি পালন করছেন বিএনপিপন্থী আইনজীবীরা


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের পুন:প্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন ঢাকা আইনজীবী সমিতির বিএনপিপন্থী আইনজীবীরা।

সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে তারা এ কর্মসূচি পালন শুরু করেছেন। ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বিএনপিপন্থী আইনজীবী হেলাল উদ্দিন জানান, আমরা শান্তিপূর্ণভাবে আদালত বর্জনের কর্মসূচি পালন করছি। কোনো কোনো এজলাসে উপস্থিত থাকলেও মামলার শুনানিতে আমরা অংশ নেব না।

এর আগে, রোববার ঢাকা আইনজীবী সমিতির হলরুমে বিএনপিপন্থী আইনজীবীদের এক সভায় সারা দেশের আদালত বর্জন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে।

সভায় বিএনপিপন্থী আইনজীবী নেতা আজিজুল ইসলাম খান বাচ্চুর সভাপতিত্বে ও ওমর ফারুক ফারুকীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকার বারের সাবেক সভাপতি মোহসীন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, হযরত আলীসহ প্রায় ২০০ আইনজীবী।

গত ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ১ থেকে ৭ জানুয়ারি সারা দেশের আদালত বর্জন কর্মসূচির ঘোষণা করেন।

সারাবাংলা/এএসকে/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর