বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত TOI Exclusive | Sabastian Sawe’s London blitz makes us marathoners believe limits are meant to be pushed: Sawan Barwal | More sports News শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ ডিজেল সংকটে আর নয় অস্থিরতা আমাদের বুস্টার মিশ্রিত পোড়া মবিলেই নির্ভরতা

আনন্দ অশ্রুতে মা’কে বিদায় তারেক রহমানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ মে, ২০২৫
  • ৭২ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৮:৫৮ | আপডেট: ৫ মে ২০২৫ ১৯:১০

তারেক রহমান নিজেই গাড়িতে করে মা খালেদা জিয়াকে বিমানবন্দরে পৌঁছে দেন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ সময় আনন্দ অশ্রুতে মাকে বিদায় জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৫ মে) বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দেন। মঙ্গলবার (৬ মে) তিনি দেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছে দলটি।

এদিকে, তারেক রহমান নিজেই গাড়িতে করে মা খালেদা জিয়াকে বিমানবন্দরে পৌঁছে দেন। এ সময় আনন্দ অশ্রুতে মাকে বিদায় জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই একটি ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন।

জানা গেছে, কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। এই এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি লন্ডনে যান।

অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকালে সাড়ে ১০টায় বেগম জিয়া দেশে এসে নামবেন। সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার জন্য আমি অনুরোধ করছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’

এর আগে, অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

অশ্রু
খালেদা জিয়া
টপ নিউজ
তারেক রহমান
দেশে
ফিরছেন
বিএনপি
লন্ডন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom