রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

আনোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
আনোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ (অনূর্ধ্ব-১৭) বালক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ জুন) বিকেলে সিইউএফএল স্কুল এন্ড কলেজের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জাফর উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, মুক্তিযোদ্ধা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী, আনোয়ারা থানার ওসি তদন্ত আতাউর রহমান, আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ সুমন প্রমুখ।

উদ্বোধনী খেলায় বারশত ইউনিয়ন ৪-০ গোলে জুঁইদন্ডী ইউনিয়নকে পরাজিত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর