মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ হামলাকারী রাবি ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করল প্রভোস্ট ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২ দাসত্ব বরণ নয় বরং প্রযুক্তির উপর করতে হবে রাজত্ব চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী Mohsin Khan-Tamanna Married In Los Angeles? YRKKH Actor’s Cryptic Post Has Fans Saying ‘Mr And Mrs Khan’ | Television News R Praggnanandhaa: ‘I had fever, was not high on energy’: R Praggnanandhaa after double medals at Chess Olympiad | Exclusive | Chess News দুর্গাপূজায় কেউ দুরভিসন্ধি করলে সরকার সহ্য করবে না: ইশরাক

আনোয়ারা’র জুঁইদন্ডী ইউনিয়নের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৪৭৩ সময় দেখুন
আনোয়ারা’র জুঁইদন্ডী ইউনিয়নের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন প্রবাসী ফোরামের আয়োজনে আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের সহযোগিতায় প্রথম ধাপে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সম্পন্ন হয়েছে। দিনব্যাপি ক্যাম্পেইনে কমপক্ষে ২ হাজারের অধীক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সনদ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের এডমিন প্যানেল সদস্য প্রকৌশলী ছলিম আল আনোয়ার, জামশেদুল আলম, আরিফ হোসেন, জুঁইদন্ডী ইউনিয়ন প্রবাসী ফোরামের সদস্য সাইফুল ইসলাম মিন্টু, সালাহ উদ্দিন, মনঞ্জুরুল হক সোহেল, এস্তেফাজ উদ্দিন, মোহাম্মদ এনাম, নেজাম উদ্দিন, স্বাস্থ্যকর্মী তৌহিদুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান, আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের মডারেটর জাকারিয়া সোহেল, ইফতেখার হিরু ইশতিয়াক, নরোত্তম কান্তি ধর রকি, ইকবাল হোসেন রিটন, সাকিব, মিসবাহ উদ্দিন, শাহাদাত হোসেন সোহেল, আনোয়ার হোসেন, শাহাব উদ্দিন, জান্নাতুল মাওয়া রিমা, হালিমা আকতার, কাউছার আকতার কলি প্রমুখ।
১১নং জুঁইদন্ডী ইউনিয়ন প্রবাসী ফোরাম সভাপতি মোহাম্মদ রুবেলআবছার হান্নান বলেন, স্কুলে ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডি করতে জমা দিতে হচ্ছে নানা পরিচয়পত্র সহ রক্তের গ্রুপ নির্ণয় সনদ। সনদ নিয়ে বিপাকে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। অনেকে জানেই না তাদের রক্তের গ্রুপ কি। এমন সময়ে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ে ক্যাম্পেইন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জুঁইদন্ডী ইউনিয়ন প্রবাসী ফোরাম এবং আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ। রক্ত যেহেতু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই রক্তের গ্রুপ জেনে রাখাটা খুবই জরুরি। শিক্ষার্থীরা যেন স্কুল কলেজে থেকেই রক্তদানে আগ্রহী হয়ে উঠতে পারে সেজন্য আমরা স্কুল কলেজে শিক্ষার্থীদের জন্য এ ধরনের কর্মসূচী করছি। স্কুল কলেজের অনেক শিক্ষার্থীই এখন রক্ত দিতে আগ্রহী হয়ে উঠছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর