মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

আনোয়ারায় ২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও দলিল হস্তান্তর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৯৪ সময় দেখুন
আনোয়ারায় ২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও দলিল হস্তান্তর

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সকল গৃহহীন ও ভূমিহীনদের মাঝে পুনর্বাসন কার্মসূচীর আওতায় ঘর হস্তান্তর কর্মসূচী উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়ে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সারাদেশের ন্যায় ১ ম ধাপে ২৫টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন।

রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও বাড়ি হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।এসময় আনোয়ারা উপজেলা অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী , উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহম্মেদ ,, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার , উপজেলা প্রকল্প কর্মকর্তা জামিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, এম কাইয়ুম শাহ,ইয়াছিন হিরু সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

চলমান কার্যক্রমের ১ ম ধাপে ২৫টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘর একই আদলে নির্মাণ করা হচ্ছে । যেখান দুইটি শয়ন কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা থাকবে।

প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে এই গৃহহীনদের ঘর দেওয়ায় প্রধানমন্ত্রী বলেন, “যখন এই মানুষগুলো এই ঘরে থাকবে তখন আমার বাবা-মার আত্মা শান্তি পাবে। লাখো শহীদের আত্মা শান্তি পাবে। কারণ এসব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই তো ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য।ঘর পেয়ে গৃহহীনদের দুঃখ ঘুচবে এবং তাদের মাথা গোঁজার ঠিকানা পাবে তারা, ঘরহারাদের স্বপ্ন দেখাচ্ছেন তা বাস্তবায়ন করে ধাপে ধাপে সফল করতেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর