শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ইবিতে সাইকেল র‍্যালি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ সময় দেখুন
আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ইবিতে সাইকেল র‍্যালি


ইবি: ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাইকেল র‍্যালি করেছে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈবিছাআ)। শনিবার ( ২৯ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমবেত হয়।

র‍্যালিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাখা আহ্বায়ক এস এম সুইট, সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ, মুখ্য সংগঠক গোলাম রাব্বানীসহ প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, ‘‘ফিলিস্তিনের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে আজ যে ‘ফিলিস্তিন সংহতি দিবস’ পালিত হচ্ছে, সেই উপলক্ষ্যে আমরা সবাই একটি সাইকেল র‍্যালির আয়োজন করেছি। আমরা বলতে চাই, ফিলিস্তিনকে অবশ্যই একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে এবং ফিলিস্তিনের উপর, ফিলিস্তিনের জনগণের উপর যে অমানবিক নির্যাতন এবং গণহত্যা চালানো হয়েছে, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এবং আন্তর্জাতিকভাবে যেন এই শাস্তি নিশ্চিত করা হয়, সেটা জানান দেওয়ার জন্যই আমাদের আজকের এই আয়োজন।’’

আহ্বায়ক এস এম সুইট বলেন, ‘প্যালেস্টাইনে যে ব্যাপক গণহত্যা চলছে, আপনারা এ ব্যাপারে অবগত। আজ বিশ্ব সংহতি দিবস উপলক্ষ্যে, ইবির বিবেকবান শিক্ষার্থীরা যে ফিলিস্তিনিদের সাথেই আছে, আজকের র‍্যালির মাধ্যমে সেই বার্তায় আমরা দিতে চেয়েছি। আমরা এই রাইডের মাধ্যমে ফিলিস্তিনের আপামর জনতাকে আমরা জানাতে চাই যে, আপনাদের সঙ্গে আমরা আছি। আপনাদের যে ন্যায্য দাবি, আপনাদের যে মুক্তির যে আন্দোলন, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আপনাদের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা ইবিয়ানরা আমরা আপনাদের সঙ্গেই আছি। আপনারা আপনাদের লড়াই চালিয়ে যান। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের জন্য সর্বোচ্চটুকু সংহতি জানাচ্ছি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর