শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আরএমপি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার জিতেছে জেডিপিসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ সময় দেখুন
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আরএমপি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার জিতেছে জেডিপিসি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

২৮ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারের আসরে সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন (আরএমপি) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার জিতেছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)-এর প্যাভিলিয়ন। 

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি আজ মঙ্গলবার জেডিপিসির নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) গোপাল চন্দ্র দাশের কাছে এ পুরস্কার হস্তান্তর করেন।

জেডিপিসির নির্বাহী পরিচালক বলেন, জেডিপিসির এ অর্জন বহুমুখী পাটপণ্য প্রসারে উদ্যেক্তাদের ব্যাপক উৎসাহ যোগাবে। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি এবং মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ বাণিজ্য মেলায় নান্দনিক প্যাভিলিয়নটি নির্মাণসহ নানা বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তাদের নির্দেশনা ছাড়া এ অর্জন সম্ভব হতো না বলে তিনি জানান।

জেডিপিসির নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) গোপাল চন্দ্র দাশ মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর