শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪

আন্তর্জাতিক ভার্চুয়াল বিতর্ক উৎসবের পর্দা উঠল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২৯০ সময় দেখুন
আন্তর্জাতিক ভার্চুয়াল বিতর্ক উৎসবের পর্দা উঠল


সারাবাংলা ডেস্ক

ঢাকা: বাংলাদেশসহ বিশ্বের ৩৫ দেশের সহস্রাধিক বিতার্কিকের অংশগ্রহণে দেশের ইতিহাসে প্রথমবারের মত আন্তর্জাতিক বিতর্ক উৎসব আয়োজন করছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ-বিডি)। এই আয়োজনের সহযোগী আলেশা হোল্ডিংস লিমিটেড।

শুক্রবার (১৩ আগস্ট) এই ভার্চুয়াল বিতর্ক উৎসবের পর্দা উঠেছে।

দুই দিনব্যাপী এই উৎসবের শুরুতেই ছিল জাতীয় সঙ্গীত পরিবেশন, জাপানের বিশিষ্ট শিল্পীদের বাংলা দেশাত্মবোধক গানের পরিবেশনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর. মিলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ও এনডিএফ-বিডির প্রধান উপদেষ্টা ফরিদুর রেজা সাগর, বিশিষ্ট দার্শনিক অর্থনীতিবিদ-সমাজকর্মী নিউইয়র্কে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক অধ্যাপক সেলিম জাহান, বাংলাদেশের বিতর্ক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ডিইউডিএস’র প্রতিষ্ঠাতা সভাপতি এবং আমেরিকার কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিয়ামত ইলাহীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলেশা হোল্ডিংস লিমিটেড ১ম এনডিএফ বিডি আন্তর্জাতিক বিতর্ক উৎসব-২০২১ এর আহ্বায়ক ও কো-চেয়ারম্যান আশিকুর রহমান আকাশ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ-বিডির চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সাবেক সভাপতি, জাতীয় টেলিভিশন বিতর্কের চ্যাম্পিয়ন বিতার্কিক ও একটি বহুজাতিক কোম্পানির সিইও একেএম শোয়েব।

উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই ছিল বিতর্ক কর্মশালা। বিষয়ঃ How debate will help you for the rest of your life।

দুপুর ১টায় ছিল ব্রিটিশ পার্লামেন্টারি ইংলিশ ডিবেট কম্পিটিশন-এর ফাইনাল রাউন্ড। অংশগ্রহণকারী দল হিসেবে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সমন্বয়ে গঠিত ১ম দলটিতে ছিলেন জারোড গ্রান্ট ও ইজি ব্যাকবোরণ। ওয়েলস এবং জার্মানির সমন্বয়ে গঠিত ২য় দলটিতে ছিলেন আলেকজান্দ্রা ম্যাকক্রিডি ও হেলেনা হেকে। ৩য় দল হিসেবে আয়ারল্যান্ড থেকে ছিলেন সেবাস্টিন ডান ফুলমার ও আয়োলিন নু মোরচু এবং চতুর্থ দল হিসেবে ছিলেন বাংলাদেশ থেকে শ্রীশা সংসপ্তক ও জমুনা তানুজা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর