বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

আপনার জন্য বাবা ছেড়েছেন বিলাসিতা, এবারের ফাদার্স ডে-তে তাঁর মুখে হাসি ফোটাতে বেছে নিন জুতসই উপহার!– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৫০৬ সময় দেখুন
আপনার জন্য বাবা ছেড়েছেন বিলাসিতা, এবারের ফাদার্স ডে-তে তাঁর মুখে হাসি ফোটাতে বেছে নিন জুতসই উপহার!– News18 Bangla


কলকাতা: বাবারা কখনই নিজের অভাবের দিকে তাকান না! খুব দরকারি কিছু না হলে সব সময়েই নিজের শখটা চাপা দিয়ে আমাদের হাতে তুলে দেন পছন্দের জিনিস। এবারের ফাদার্স ডে-তে ব্যাপারটা অন্য রকম হোক! এবার বরং আমরাই একটা ভালো উপহার তুলে দিই বাবার হাতে, যা তাঁর দরকার বা যা তিনি পছন্দ করলেও বিলাসিতা হয়ে যাবে ভেবে কোনও দিন কেনেননি! এখন প্রয়োজন এবং শৌখিনতা যদি এক খাতে মিলিয়ে দিতে হয়, তাহলে Titan-এর চেয়ে সেরা ব্র্যান্ড আর কী হতে পারে!

চলতি বছরে ফাদার্স ডে পড়েছে ২০ জুন, ২০২১ তারিখে। হাতে এখনও সময় রয়েছে বেশ কিছুটা! এই তালিকা মিলিয়ে একবার দেখুন তো কিছু পছন্দ হচ্ছে কি না বাবার জন্য! তার পর Titan-এর নিকটবর্তী শো-রুমে ঢুঁ মারতে আর কত সময় লাগে, সরকারি নির্দেশ মান্য করে এখন দোকান তো সন্ধ্যা পর্যন্ত খোলা থাকছে!

Titan Eyeplus

চশমার দরকার একটা নির্দিষ্ট বয়সের পর হয়েই থাকে! এক্ষেত্রে সব সময়েই বাড়িতে একটা অতিরিক্ত ফ্রেম রাখা ভালো, একটা ভেঙে গেলে অন্যটা কাজে আসবে। এই দিক থেকে দেখলে বাবার জন্য ভালো উপহার হতেই পারে Titan Eyeplus-এর রেকট্যাঙ্গল ফ্রেম। কেন না, তা ভারতীয় মুখের আদলে বিশেষ করে ডিজাইন করা হয়েছে, পাশাপাশি খুব একটা ওজনেও ভারি নয়। এর দামও এমন কিছু বেশি নয়, যেমন ব্লু রেকট্যাঙ্গল রিমড ফ্রমের দাম পড়বে ১৫৯৫ টাকা।

Fastrack Reflex 3.0

উপহার যদি স্বাস্থ্যের খেয়ালও রাখে, তার চেয়ে ভালো আর কী হতে পারে! এই দিক থেকে Titan-এর এই স্মার্টব্যান্ড মাত্র ২৪৯৫ টাকাতেই ঘড়ি এবং স্বাস্থ্যসাথীর অভাব মেটাবে। এতে দশটিরও বেশি স্পোর্টস মোড আছে, যেমন- যোগা, রানিং, হাইকিং, সাইক্লিং! একবার ফুল চার্জ দিলে ১০ দিন একটানা চলবে, স্বাস্থ্যের নানা আপডেট পাওয়া যাবে সময়ে সময়ে।

Skinn

বাবা যদি সুগন্ধি পছন্দ করেন, তাহলে তাঁর জন্য সেরা উপহার হতে পারে Titan Skinn ব্র্যান্ড্রের কোনও একটা সুগন্ধি। উপহারের ব্যাপার যখন, তখন দ্বিধা না করে গিফ্ট প্যাকের দিকে এগোনো যায়। হালকা অথচ অভিজাত সুগন্ধের ক্ষেত্রে Skinn-এর এই গিফ্ট প্যাকে ২৫ মিলিলিটারের দু’টো আলাদা সুগন্ধের বোতল থাকবে, দাম পড়বে ১৬১৫ টাকা।

Titan Edge Ceramic, Xylys

এত কিছু নিয়ে কথা হল, অথচ যার জন্য Titan ব্র্যান্ডের আদত পরিচয়, সেই হাতঘড়ির দিকটাও ভেবে দেখা উচিত বইকি! মা-বাবারা এখনও আমাদের মতো মোবাইলেই সময় দেখার কাজটা সেরে ফেলতে অভ্যস্ত নন। তাই Titan Edge Ceramic বা Xylys হাতঘড়ি বাবার জন্য এবারের ফাদার্স ডে-তে আদর্শ উপহার হতেই পারে। এই দুই ঘড়িরই ডিজাইন যেমন রুচিসম্মত, তেমনই বড় গোল ডায়াল সময় দেখার ক্ষেত্রে চোখে চাপ ফেলবে না। দাম যদিও একটু বেশি; Titan Edge Ceramic-এর হাতঘড়ির দাম পড়বে ২৫৯৯৫ টাকা আর Xylys-এর দাম পড়বে ১৭০০০ টাকা!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর