বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আপনি উন্মাদ ও অকৃতজ্ঞ, সবাই আপনাকে ঘৃণা করে: নেতানিয়াহুকে ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৫৮ সময় দেখুন
আপনি উন্মাদ ও অকৃতজ্ঞ, সবাই আপনাকে ঘৃণা করে: নেতানিয়াহুকে ট্রাম্প


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক উত্তপ্ত টেলিফোন আলাপে তাকে ‘পাগল’ ও ‘অকৃতজ্ঞ’ বলে অভিহিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ‘বর্তমানে অনেক মানুষ আপনাকে অপছন্দ করে এবং এর প্রভাব ইসরায়েলের ওপরও পড়ছে।’

মঙ্গলবার (২ জুন) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার (১ জুন) এ দুই নেতার মধ্যে হওয়া ফোনালাপটি ছিল অত্যন্ত তিক্ত ও উত্তেজনাপূর্ণ।

সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তা ও সূত্রগুলোর বরাতে অ্যাক্সিওস জানায়, লেবাননে সম্ভাব্য নতুন হামলা নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলার পরিকল্পনার খবর পাওয়ার পর তিনি সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফোন করেন।

প্রতিবেদন অনুযায়ী, আলাপের সময় ট্রাম্প নেতানিয়াহুকে ‘পাগল’ ও ‘অকৃতজ্ঞ’ বলার পাশাপাশি আরও কিছু কড়া কথা শুনিয়েছেন।

এক মার্কিন কর্মকর্তা জানান, কথোপকথনের এক পর্যায়ে ট্রাম্প এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠেন যে তিনি নেতানিয়াহুর সঙ্গে চিৎকার করে কথা বলেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দুই নেতার মধ্যে একাধিকবার ফোনালাপ হলেও এটিকে ‘সবচেয়ে উত্তপ্ত আলোচনাগুলোর একটি’ বলে বর্ণনা করেছেন ওই কর্মকর্তা।

এ সময় ট্রাম্প নেতানিয়াহুকে অতীতে দেওয়া নিজের রাজনৈতিক সমর্থনের কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘আমার কারণে আপনি জেলে যাওয়া থেকে বেঁচে গেছেন।’

প্রসঙ্গত, বর্তমানে দুর্নীতির মামলায় বিচার প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন নেতানিয়াহু। এর আগে, ট্রাম্প এ বিষয়ে প্রকাশ্যে একাধিকবার তার প্রতি সমর্থন জানিয়েছেন এবং মামলাটি নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ ছাড়া ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে লেবাননে বড় ধরনের হামলা চালানো হলে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরও একঘরে হয়ে পড়তে পারে।’

ফোনালাপের পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, তার আলোচনার ফলে হিজবুল্লাহ নতুন হামলা থেকে বিরত থাকবে এবং ইসরায়েলও বৈরুতের দিকে সামরিক অভিযান সম্প্রসারণ করবে না।

তবে পরে নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে ইসরায়েলও পাল্টা সামরিক অভিযান চালাবে। একইসঙ্গে দক্ষিণ লেবাননে চলমান অভিযান পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর