বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল ট্রাম্প প্রশাসন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ সময় দেখুন
আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল ট্রাম্প প্রশাসন


যুক্তরাষ্ট্র আফগান নাগরিকদের জন্য সকল ভিসা প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলার অফিসে এ নির্দেশনা পাঠিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্তায় বলা হয়েছে, কোনো আফগান নাগরিককে নতুন ভিসা দেওয়া হবে না এবং প্রক্রিয়াধীন সব ভিসা স্থগিত থাকবে। অভিবাসী, অ-অভিবাসী ও বিশেষ অভিবাসন ভিসা সহ সব ধরণের ভিসা এ নিষেধাজ্ঞার আওতায় এসেছে। যুক্তরাষ্ট্রে থাকা আফগান নাগরিকদের ভিসাও বাতিল করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। এ বিষয়ে আপোস করা হবে না।

নিষেধাজ্ঞার পেছনে একটি সাম্প্রতিক ঘটনা প্রেক্ষাপট হিসেবে আছে। বুধবার ওয়াশিংটন ডিসিতে আফগান নাগরিক রহমানউল্লাহ লাকনওয়াল ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে দুই জন আহত হন এবং একজনের মৃত্যু হয়। লাকনওয়াল পূর্বে সিআইএ-এর এজেন্ট হিসেবে কাজ করেছিলেন এবং ২০২১ সালে তালেবান ক্ষমতাকালীন যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা এ হামলার কয়েক ঘণ্টার মধ্যে আফগান নাগরিকদের স্থায়ী বসবাস ও নাগরিকত্বের জন্য করা আবেদন বাতিল করেছে। ২০২১ সালের আফগান সেনা প্রত্যাহারের পর প্রায় ২ লাখ আফগান বিশেষ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। নতুন নির্দেশনার ফলে তাদের সবার ভিসা বাতিল হয়েছে।

আফগান ইভ্যাকের প্রেসিডেন্ট শন ভ্যানডিভার রয়টার্সকে জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে ট্রাম্প প্রশাসন এ ধরনের পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।”





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর