বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানিস্তানে একাধিক স্থানে বিস্ফোরণ, নিহত ৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৯ সময় দেখুন
আফগানিস্তানে একাধিক স্থানে বিস্ফোরণ, নিহত ৭


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে একাধিক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে। দেশটির রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আলজাজিরা।

তালেবানের সূত্র জানিয়েছে, শনিবার (১৮ সেপ্টেম্বর) বিস্ফোরণের কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে। জালালাবাদ ও কাবুলের এই বিস্ফোরণের পিছনে ইসলামিক স্টেট- খোরাসান প্রদেশ (আইএসআইএস-কে) দায়ী বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সিনিয়র সূত্র জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু করেছে তালেবান এবং জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, গতকাল শনিবার নানগারহার প্রদেশের রাজধানীতে অন্তত ৪টি বিস্ফোরণের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়, জালালাবাদের বিস্ফোরণের ঘটনায় জড়িত অনেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তদন্তের ফলাফল পরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। দেশটির নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ, যা আইএসআইএস-কে’র প্রাণকেন্দ্র। এই সংগঠনটি আফগানিস্তানের মধ্যে সবচেয়ে চরমপন্থী ও সহিংস জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর