বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানিস্তানে তালেবানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৩৮ সময় দেখুন
আফগানিস্তানে তালেবানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ৩


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের জালালাবাদ শহরে তালেবানবিরোধী বিক্ষোভে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

প্রত্যক্ষদর্শী এবং সাবেক এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক এ বার্তা সংস্থাটি জানায়, বুধবার (১৮ আগস্ট) জালালাবাদ শহরের একটি চত্বরে স্থানীয়রা দেশটির জাতীয় পতাকা উড়ানোর চেষ্টা করলে তালেবান যোদ্ধারা তাদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। এতে তিনজন নিহত হন।

এদিকে নিজেদের অধিকারের সুরক্ষা দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়ে কাবুলের রাজপথে বেশ কিছু আফগান নারীকে অবস্থান করতে দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তালেবান যোদ্ধাদের কাবুল দখলের চতুর্থ দিনেও হাজার হাজার আফগান দেশ ছেড়ে পালানোর জন্য কাবুল বিমানবন্দরে জড়ো হওয়ার চেষ্টা করছে। তালেবানের সশস্ত্র সদস্যরা তাদের বিমানবন্দর যেতে বাধা দিচ্ছে। যাদের কাছে বিদেশ যাওয়ার প্রয়োজনীয় নথিপত্র আছে তাদেরও বাধা দেওয়া হচ্ছে।

তালেবানের বাধা পেরিয়ে বিমানবন্দরে পৌঁছানোর চেষ্টা করা এক ব্যক্তি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেন, ‘পুরো বিপর্যয়কর পরিস্থিতি। তালেবান ফাঁকা গুলি ছুড়ে, লোকজনকে ধাক্কা দিয়ে, একে ৪৭ রাইফেল তাক করে বাধা দেওয়ার চেষ্টা করছে।’

তবে তালেবানের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে পৌঁছাতে মরিয়া লোকজনের ভিড়ের চাপ সামলাতে তাদের কমান্ডার ও সেনারা ফাঁকা গুলি ছুড়েছে। কাউকে আহত করার উদ্দেশ্যে গুলি চালানো হয়নি।

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়েনডি শেরম্যান ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি আমেরিকার নাগরিক, তৃতীয় যেকোন দেশের নাগরিক এবং যেসব আফগান স্বেচ্ছায় দেশ ছাড়তে চাচ্ছে, তাদেরকে নিরাপদে এবং কোনো হয়রানি ছাড়াই দেশ ছাড়তে দেবে তালেবান।’

অবশ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, কাবুলে আটকে পড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাবুল বিমানবন্দরে আনার ব্যাপারে মার্কিন সেনারা কোনো সহায়তা করতে পারছে না। কারণ, বিমানবন্দরের নিরাপত্তাও দেখতে হচ্ছে তাদের। ফলে নাগরিকদের সরিয়ে আনার লক্ষ্য পূরণ হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মাইলি জানিয়েছেন, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা এখন স্থিতিশীল এবং যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে তালেবান কোনো হস্তক্ষেপ করছে না।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস জানিয়েছেন, আফগানিস্তান থেকে নিজ দেশের নাগরিক, বিদেশি ও মিত্র আফগানদের সরিয়ে নিতে ফ্লাইট পরিচালনা সমন্বয়ের জন্য জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভার্চুয়াল বৈঠক মিলিত হবেন। ওই বৈঠকের পর আফগানিস্তানের কাবুলসহ অন্যান্য শহরে আটকে পড়া বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত নেওয়ার পথ সুগম হবে বলে মনে করছেন তারা।

সারাবাংলা/এজেড





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর