বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আফগানিস্তানে তুষারপাত ও বৃষ্টিতে নিহত ৬০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১১২ সময় দেখুন
আফগানিস্তানে তুষারপাত ও বৃষ্টিতে নিহত ৬০


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে গত তিন সপ্তাহে প্রবল বৃষ্টি ও ভারী তুষারপাতে অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছেন। বুধবার (১৩ মার্চ) দেশটির দুর্যোগ মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েক এক ভিডিও বার্তায় বলছেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে অস্বাভাবিক বরফ ও বৃষ্টির কারণে ৬০ জন মারা গেছেন এবং এতে কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন।

তিনি জানান, প্রায় এক হাজার ৬৪৫টি বাড়িঘর হয় আংশিক এবং পুরোই ধ্বংস হয়ে গেছে। এছাড়া প্রায় ১ লাখ ৭৮ হাজার গবাদি পশু মারা গেছে।

মার্কিন সমর্থিত সরকারের পতন এবং তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর দরিদ্র এ দেশটিতে বিদেশী সাহায্য একেবারে কমে যাওয়ার ফলে দেশটির দুর্যোগ মোকাবিলার সক্ষমতাও হ্রাস পেয়েছে।

এদিকে গত অক্টোবরের ভয়াবহ ভূমিকম্পে লল্ডভন্ড দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে নতুন করে বিপর্যয় দেখা দিয়েছে। গত সোমবার (১১ মার্চ) সন্ধ্যা থেকে সেখানেও প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর