বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানিস্তানে বিমান হামলায় ২০০ তালেবান নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৪০৮ সময় দেখুন
আফগানিস্তানে বিমান হামলায় ২০০ তালেবান নিহত


সারাবাংলা ডেস্ক

ঢাকা: আফগানিস্তানের তালেবানের আধিপত্য রুখতে তাদের অবস্থানগুলোতে বি-৫২ বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে তালেবান অবস্থানগুলোতে এসব হামলা চালানো হয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান টুইট করে বলেন, সেবারঘানে তালেবান যোদ্ধাদের জমায়েত ও গোপন আস্তানা লক্ষ্য করে বিমানবাহিনী হামলা চালায়। এ হামলায় ২০০ জনের বেশি তালেবান নিহত হয়। এতে তালেবানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও যানবাহন ধ্বংস হয়েছে।

কাতারের মার্কিনঘাঁটি থেকে উড়ে এসে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমরু বিমান ইরান সীমান্তের কাছে নিমরোজ প্রদেশের জারাঞ্জ শহরে বোমাবর্ষণ করে।

২০০১ সালে ইঙ্গো-মার্কিন হামলায় তালেবানের পতনের সময় আফগানিস্তানের জনগণ মার্কিন বি-৫২ বোমারু বিমানের সঙ্গে পরিচিত হয়।

ইরাকের সাদ্দাম সরকারের পতন এবং আফগানিস্তানে তালেবান সরকারের পতন ঘটাতে এই বিমান ব্যবহার করা হয়েছিল। ভিয়েতনাম যুদ্ধেও আমেরিকা এ বিমান ব্যবহার করে।

এর আগে কাতারের সামরিক ঘাঁটি থেকে আফগানিস্তানের উদ্দেশে রওয়ানা দেওয়া এসব যুদ্ধবিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আফগানিস্তানের একাধিক প্রাদেশিক রাজধানীর দখল নিতে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে তালেবান। শহরগুলোর পতন রুখতে আফগান বাহিনীও কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে। তবে গত ২৪ ঘণ্টায় অন্তত দুটি শহরের পতন ঠেকাতে ব্যর্থ হয়েছে সরকারি বাহিনী। এর পরিপ্রেক্ষিতে জো বাইডেনের এমন সিদ্ধান্ত নেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে দ্য টাইমস।

শুক্রবার নিমরুজ প্রদেশের রাজধানী জারঞ্জ দখল করে নেয় উগ্রবাদী গোষ্ঠীটি। এটিই তালেবান কর্তৃক প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখলের ঘটনা। এর ২৪ ঘণ্টা না পেরোতেই জাওজযান প্রদেশের রাজধানী শেবেরঘান পতনেরও খবর পাওয়া যায়।

মার্কিন যুদ্ধবিমান বহরে বি-৫২ বোমারু বিমান অন্যতম সমীহ জাগানিয়া যুদ্ধাস্ত্র। গত এপ্রিলে দুটি বোমারু বিমান কাতারের ঘাঁটিতে রাখে পেন্টাগন। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় বিশেষ প্রয়োজনে এসব যুদ্ধবিমান ব্যবহার করা হতে পারে বলে আগেই জানিয়েছিল আমেরিকা।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর