বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে মর্টার হামলা, ১০ মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩৯২ সময় দেখুন
আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে মর্টার হামলা, ১০ মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কাপিসা প্রদেশের তাগাব জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে মর্টার হামলায় নারী-শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জন। খবর রয়টার্স।

রোববার (৩০ মে) দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, তাগাব জেলায় আফগানিস্তানের সরকারি বাহিনীগুলোর সঙ্গে তালেবান বিদ্রোহীদের লড়াই চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ব্যাপারে কাপিসা পুলিশের মুখপাত্র শায়েক শোরেশ জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান চলার সময় সেখানে মর্টারের গোলা এসে পড়ে। গোলার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।

এ হামলার সঙ্গে তালেবানের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

তবে, তালেবানের একজন মুখপাত্র ওই অভিযোগ প্রত্যাখ্যান করে নিরাপত্তা বাহিনীই গোলাটি ছুড়েছিল বলে পাল্টা অভিযোগ করেছেন।

প্রসঙ্গত, আফগানিস্তানে লড়াইরত গ্রুপগুলোর গোলাগুলির মাঝে পড়ে প্রায়ই বেসামরিক নাগরিকদের মৃত্যু হয়। দেশটিতে মোতায়েন থাকা সব সেনা ১১ সেপ্টেম্বরের মধ্যে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে সৈন্য প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত মাসে ওয়াশিংটনের ওই ঘোষণার পর থেকে আফগানিস্তানজুড়ে সহিংসতা বহুগুণে বেড়ে গেছে।

জাতিসংঘ জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে আফগানিস্তানে সরকারি বাহিনী ও তালেবান বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে প্রায় এক হাজার ৮০০ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা চললেও মৃত্যুর সংখ্যা কমেনি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর