বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত অন্তত ৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত অন্তত ৬


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি টাকোর টুইটারে জানান, বোমা বহনকারী ব্যক্তিটিকে পুলিশ ধরার চেষ্টা করেছিল। কিন্তু তখন তার সঙ্গে থাকা বোমাটি বিস্ফোরিত হয়ে যায়।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, মন্ত্রণালয়ের কাছে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করা হয়েছিল। বিস্ফোরণে আহতদের মধ্যে অন্তত তিনজন তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্য।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর