বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ দূতের বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৯ সময় দেখুন
আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ দূতের বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে তালেবান সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ডেবরাহ লিয়নস।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) তালেবান মুখপাত্র সুহাইল শাহিন এক টুইটার বার্তায় এ খবর জানিয়েছেন।

তালেবানের ওই মুখপাত্র বলেন, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন জাতিসংঘ কোনো দ্বিধা-সংশয় ছাড়াই আফগানিস্তানে তাদের ত্রাণ কার্যক্রম চালিয়ে যেতে পারে।

এদিকে, ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করার পর থেকে হাজার হাজার মানুষ সেখান থেকে পালিয়ে গেছেন। তাদের মধ্যে অনেক সরকারি এবং ত্রাণ কর্মকর্তা রয়েছেন। তাই, বর্তমানে দেশটির চরম দারিদ্র্যপীড়িত মানুষের জন্য ত্রাণ কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।

এর আগের দুই দশকে তালেবান জাতিসংঘের কর্মকর্তা এবং কর্মসূচি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল। তার মধ্যে, ২০০৯ সালে কাবুলের একটি গেস্টহাউজে হামলা চালিয়ে জাতিসংঘের পাঁচ বিদেশি কর্মী; ২০১১ সালে মাজার ই শরীফে হামলা চালিয়ে সাত জাতিসংঘ কর্মকর্তাকে হত্যা করে তালেবান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ তালিকায় থাকা হাক্কানি নেটওয়ার্কের অন্যতম প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের মধ্যে অন্যতম। প্রায় চার বছর যাবৎ তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর