বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আবারও অভিযুক্ত ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৩২ সময় দেখুন
আবারও অভিযুক্ত ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক

ভোটের ফলাফল পাল্টানোর ষড়যন্ত্র চেষ্টার জন্য অভিযুক্ত হলেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১ আগস্ট) এক মার্কিন ফেডারেল গ্র্যান্ড জুরি ট্রাম্পকে অভিযুক্ত করে।

রিপাবলিকান রাজনীতিবিদ ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। তবে তার গত মেয়াদের সময় ও আগে পরে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য একের পর এক মামলা হচ্ছে তার বিরুদ্ধে। তিনি এ পর্যন্ত চারটি মামলায় অভিযুক্ত হয়েছেন।

ট্রাম্পের বিরুদ্ধে আনা নতুন অভিযোগে আরও ছয়জন অভিযুক্ত রয়েছেন। তবে তাদের নাম এখনও জানা যায়নি। তারা হলেন, চারজন আইনজীবী, বিচার বিভাগের একজন কর্মকর্তা এবং একজন রাজনৈতিক পরামর্শদাতাসহ ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তি।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ। মঙ্গলবার (২ আগস্ট) তিনি ওয়াশিংটন ডিসিতে ৪৫ পৃষ্ঠার অভিযোগপত্রটি দাখিল করেন।

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেবার নির্বাচনে জয়ী হন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। ট্রাম্প তখন রাষ্ট্রক্ষমতায় থেকেও নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেন। এছাড়া নির্বাচন পরবর্তী ভোটের ফলাফল পরিবর্তনের ষড়যন্ত্রেরও অভিযোগ উঠে তার বিরুদ্ধে। পরে ক্ষমতা হস্তান্তরেও ডোনাল্ড ট্রাম্প টালবাহানা করেন। তার সমর্থকরা ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে তাণ্ডব চালায়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর