শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

আবারো সেরা প্রতিষ্ঠান বায়তুল কোরআন মডেল একাডেমী, বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থী পেল সংবর্ধনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১১৫ সময় দেখুন
আবারো সেরা প্রতিষ্ঠান বায়তুল কোরআন মডেল একাডেমী, বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থী পেল সংবর্ধনা

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া এলাকায় বায়তুল কুরআন মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে প্রতিষ্ঠান কর্তৃক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১মে) দুপুরে এ সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিবছর বাংলাদেশ ( নূরানীবৃত্তি কল্যাণ সংস্থা )বৃত্তির আয়োজন করেন। গত বছরের ন্যায় এবারও ৩০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে পোগলদিঘা ইউনিয়নের সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সার্টিফিকেট এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,
হযরত মাওলানা সাদিকুল ইসলাম সাদিক,
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মামুনুর রশিদ ফকির সভাপতি হাফেজ কারী মাসুদুর রহমান উক্ত প্রতিষ্ঠানের পরিচালক সাকিবুল ইসলাম শান্ত, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এবছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো, প্লে শ্রেণীতে- মোঃ সোয়াদ ,মো: ইয়ানুর রহমান, মাইনুল ইসলাম রায়হান মোছা: আলো মনি , মোছা: আফিয়া মোবাশ্বিরা মুমু, নার্সারি শ্রেণীতে, মোঃ হাফেজ ,মোঃ সোহান,মোহাম্মদ আবু রায়হান ,মোহাম্মদ সাজিদ,মোহাম্মদ ফয়সাল,মোছা: ফাইজা, আক্তার,মোছা: নওশীন আক্তার। প্রথম শ্রেণী-মো: মনিরুজ্জামান মাহিন,মো: সাফওয়ান শাইন,মোছা: মারজিয়া। দ্বিতীয় শ্রেণী-মো: আবু সাঈদ, মো: সাঈদ মোছা: আয়শা আক্তার। তৃতীয় শ্রেণী-মো:শাহাদাত ,মো: নবীন ,মো: ইফাত,মোছা: আফিফা আক্তার ,মোছা: সিনহা বিনতে নূর,মোছা: মৌ আক্তার। চতুর্থ শ্রেণী-মো: সিরাজুল ইসলাম আদিল মো:রাকিবুল ইসলাম রবিন ,মো: আবু সাঈদ ,মো:আব্দুল্লাহ,মো: গোলাম রাব্বি ,মোছা: আমেনা।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাকিবুল ইসলাম শান্ত বলেন, গতবারের ন্যায় এবারও আমাদের প্রতিষ্ঠান সেরা হয়েছে। আমাদের প্রতিষ্ঠানে আমরা শিক্ষার্থীদের খুব যত্ন সহকারে পড়ালেখা শিখানো এবং মূল্যায়ন করে থাকি। এরজন্য শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে।শিক্ষার্থীদের এমন ফলাফলে আমরা সন্তুষ্ট। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

শিক্ষার্থীদের এমন ফলাফলে খুশি অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী।
উল্লেখ্য,৩০ জনশিক্ষার্থী বৃত্তি পেয়ে পোগলদিঘা ইউনিয়নের সর্বোচ্চ বৃত্তি প্রাপ্ত ও সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয় বায়তুল কোরআন মডেল একাডেমি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর