WABetaInfo-র শেয়ার করা স্ক্রিনশট থেকে জানা যাচ্ছে যে, হোয়াটসঅ্যাপ উল্লেখযোগ্য একটি আপডেট আপাতত ভাবে সীমিত সংখ্যক বিটা টেস্টারদের কাছে পাঠিয়েছে। তাঁরা এই নতুন আপডেট নিয়ে যা মতামত দেবেন, সেগুলিকে অন্তর্ভূক্ত করে নতুন ইন্টারফেসটি সকল ইউজারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অ্যাপের সামগ্রিক ভিজ্যুয়াল অ্যাপিয়ারেন্স বাড়িয়ে ইউজারদের আরও আধুনিক অভিজ্ঞতা দেওয়ার জন্য এতে নতুন আইকনও যোগ করা হয়েছে।