শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

আমগাছের নিচে বজ্রপাত, নিহত শিশু শিক্ষার্থী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৬৯ সময় দেখুন


মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিশুর নাম শ্রী রহিত সিংহ (৬)। সে স্থানীয় সনাতন হিন্দু সম্প্রদায়ের শ্রী রাজু সিংহের ছেলে এবং ৬৭ নম্বর চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

রোববার (২০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পণ্ডিতপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জানান, সকাল ১০টার দিকে ক্লাস চলাকালীন সময়ে প্রস্রাব করার জন্য শিক্ষককে বলে বাহিরে যায় রহিত। বিদ্যালয়ের সামনের একটি আমগাছের নিচে অবস্থান করার সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়।

তাৎক্ষণিকভাবে শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সেলিম রেজা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মনাকষা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাকিব ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান বলেন, ‘বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর