শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

আমরা পাকিস্তান আমলে ভালো ছিলাম: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৭ সময় দেখুন
আমরা পাকিস্তান আমলে ভালো ছিলাম: মির্জা ফখরুল


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পাকিস্তান সরকার থেকে বর্তমান সরকার আরও নিকৃষ্ট। আমরা পাকিস্তান আমলে আর্থিক ও জীবনযাত্রার দিক থেকে এখনকার চেয়ে ভালো ছিলাম।’

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তান সরকার যেহেতু আমাদের অধিকার ও সম্পদ হরণ করত, সে কারণে আমরা যুদ্ধ করেছি। কিন্তু এখন তার থেকেও খারাপ অবস্থায় আমরা আছি। এখন দেশে ১ লাখ ৯২ হাজার কোটিপতি আছে। এখানে গরিব মানুষের অবস্থা আরও খারাপ হচ্ছে। যে দেশে ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে, সে দেশকে উন্নত দেশ কীভাবে বলা যায়?

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে মন্তব্য করে তিনি বলেন, ‘এবার আমরা অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়েছি যে, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না।’

মির্জা ফখরুল বলেন, ‘মুক্ত সাংবাদিকতা এ সরকার অনেক আগেই ধ্বংস করে দিয়েছে। তারা বিভিন্ন আইন দিয়ে সাংবাদিকদের সত্য কথা বলা- লেখায় বাধা তৈরি করেছে। সাংবাদিক হত্যা, নির্যাতন এখন অহরহ হচ্ছে। যার কারণে কেউ সাহস করে আর সত্য লিখছে না।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর