শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

আমরা লবিস্ট নিয়োগ করেছি— এটা সঠিক না: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৩৪ সময় দেখুন
আমরা লবিস্ট নিয়োগ করেছি— এটা সঠিক না: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি লবিস্ট নিয়োগ করেছে বলে পররাষ্ট্রমন্ত্রী যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা লবিস্ট নিয়োগ করেছি— এটা সঠিক না।’

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যা কিছু করি দেশকে রক্ষার জন্য করি। তার মানে এই নয় দেশকে রক্ষার জন্য আমরা লবিস্ট নিয়োগ করেছি। দ্যাট হেজ টু বি ক্লিয়ার্ড। আবারও বলছি, আমরা যা কিছু করি, দেশকে রক্ষার জন্য করি, দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষার জন্য করি। আমরা লবিস্ট নিয়োগ করেছি— এটা একেবারে সঠিক না।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন পরিষ্কার করে বলেছেন যে, বিএনপির পক্ষ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি। এটা পরিষ্কার যে, বিএনপি কোনো লবিস্ট নিয়োগ করেনি। আশা করি, এ নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না।’

‘পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কি মিথ্যা?— প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনার কী মনে হয়?— সব মিথ্যা।’

এর আগে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘মানবিক নীতি এখানে এবং এখন প্রদর্শনী’ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে, বিএনপি অনেকগুলো লবিস্ট নিয়োগ করেছে। এটা খুবই অন্যায়। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের ক্ষতি করা। আপনার-আমার মধ্যে ঝগড়া থাকতে পারে। কিন্তু ঝগড়াটা দেশের স্বার্থে কিনা, সেটা বিবেচ্য বিষয়। আওয়ামী লীগ গুড গভার্নেন্সের জন্য এবং দেশের পজিটিভ ইমেজগুলো তুলে ধরার জন্য লবিস্ট নিয়োগ করেছে।’

সারাবাংলা/এজেড/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর