কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
আল্লাহ এ দুনিয়া বানিয়েছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ (সঃ) এর জন্য। তাঁকে অনুসরণ মাধ্যমে দুনিয়া ও আখেরাতে আমরা নাজাত পাবো। তিনি আরো বলেন, আমরা দুনিয়ার জমি পাওয়ার জন্য যত চেষ্টা করছি আখেরাতের জমি পাওয়ার জন্য আমাদের তত চেষ্টা নেই। এ দুনিয়াতে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আমাদের কিছুই নেই। “আমাদের নবী মুহাম্মদ (সঃ) দামি হওয়াতে আমরাও দামি হয়েছি”। কর্ণফুলীতে মিলাদুন নবী (সঃ) উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (২৯ আগস্ট) বাদে মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী চরলক্ষ্যা ইউনিয়ন ১ নং ওয়ার্ডের উদ্যোগে ‘ই এইচ কনভেনশন হলে’ উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য নুরুল আমিন মিন্টু’র সভাপতিত্বে ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী।
এসময় প্রধান বক্তা বলেন, আজকের এদিনে কোন ত্যগ-তিতিক্ষা ছাড়া ইসলাম পেয়েও আমরা তা যথাযথভাবে পালন করছি না। এ ইসলামকে আজকের দিন পর্যন্ত পৌঁছে দিতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ)কে শরীরের রক্তসহ দাঁত মোবারক শহীদ করতে হয়েছে। তাঁর সাহাবীগণও তাঁদের সবকিছু বিলিয়ে দিয়ে ইসলামকে এ দুনিয়ার বুকে বিজয়ী করেছেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাষ্টার মোহাম্মদ মনির আবছার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চরলক্ষ্যা ইউনিয়নের সভাপতি আবদুর রহমান, ব্যবসায়িক ফোরামের সভাপতি মোহাম্মদ ইলিয়াস মেম্বার, মাষ্টার মনজুরুল আলম, ফরিদ আহমেদ, মোহাম্মদ ইব্রাহীম, সোলাইমান ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া ও মুনাজাতের মাধ্যমে উক্ত মিলাদ মাহফিল সমাপ্ত হয়।