মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

“আমাদের মূল পরিচয় আমরা মানুষ ও বাংলাদেশী”: বাকলিয়া কৃষ্ণ মন্দির পরিদর্শনে আলমগীর চৌধুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৪৮ সময় দেখুন
“আমাদের মূল পরিচয় আমরা মানুষ ও বাংলাদেশী”: বাকলিয়া কৃষ্ণ মন্দির পরিদর্শনে আলমগীর চৌধুরী

বিশেষ প্রতিনিধি:

সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে চট্টগ্রাম নগরের বাকলিয়া নোমান কলেজ সংলগ্ন ৩৫ নম্বর বকশিরহাট ওয়ার্ডের ‘খের চর কৃষ্ণ মন্দির’ পরিদর্শন করেছেন সাবেক ছাত্রনেতা ও বাকলিয়া কমিউনিটি পুলিশের উপদেষ্টা এ এইচ এম আলমগীর চৌধুরী।
গতকাল (১৮ অক্টোবর) পরিদর্শনকালে তিনি মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন। এ সময় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তায় সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ গভীর সন্তোষ প্রকাশ করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ এইচ এম আলমগীর চৌধুরী বলেন, “স্বাধীনতার পর দুর্গাপূজা বা অন্য কোনো ধর্মীয় উৎসবে শীর্ষ কোনো রাজনৈতিক নেতৃত্বের এভাবে চট্টগ্রামে আগমন নজিরবিহীন। এটি আমাদের জন্য এক অত্যন্ত সৌভাগ্য ও আনন্দের বিষয় যে, আমাদের বিএনপি চেয়ারপারসন ও দেশনায়ক তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের এই শারদীয় উৎসবে যোগ দিতে এবং শুভেচ্ছা জানাতে চট্টগ্রামে আসছেন।”
অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা এই দেশের সমান নাগরিক। কে কোন ধর্মের, তা দিয়ে কখনো মানুষের মূল্যায়িত হওয়া উচিত নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয়—আমরা মানুষ এবং আমরা বাংলাদেশী। আমাদের সমাজে ‘সংখ্যাগুরু’ বা ‘সংখ্যালঘু’ বলে কোনো ভেদাভেদ নেই; আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই শহরে বসবাস করি। এই সম্প্রীতির বার্তাটিই আমরা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে চাই।”
দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বিচার ব্যবস্থার ওপর আলোকপাত করে তিনি যোগ করেন, “দেশে যদি গণতন্ত্র ও জনগণের অধিকার সুরক্ষিত থাকে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন রাখা সম্ভব হয়, তবে ধর্মের ভেদাভেদ ভুলে দেশের প্রতিটি মানুষ তার সঠিক বিচার ও মর্যাদা পাবে। কে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী—তা কখনোই বিবেচিত হবে না। আমরা এমনই এক বৈষম্যহীন সমাজ গঠন করতে চাই।”
বক্তব্যের শেষাংশে তিনি জানান, আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেন হলে আয়োজিত শারদীয় দুর্গাপূজা উৎসবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাঁর আগমনকে সাফল্যমণ্ডিত করতে এবং সার্বিক সুস্থতা কামনা করে তিনি সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।
উক্ত পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের পেশাজীবী ও স্থানীয় বিশিষ্ট মুরুব্বিগণ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ নূর বশর ,ধর্ম বিষয়ক সম্পাদক মো: কোভির আহমদসহ ৩৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর