রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘আমার বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যাওয়া উদ্দেশ্যপ্রণোদিত’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ সময় দেখুন
‘আমার বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যাওয়া উদ্দেশ্যপ্রণোদিত’


ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, পঞ্চগড় জেলায় গত এক মাসে তার তিনটি রাজনৈতিক অনুষ্ঠানে তিনি বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে গেছে। ঘটনাগুলোকে তিনি “উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছেন।

রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে সারজিস আলম লিখেছেন, ‘প্রথমবার যখন হয়েছিল কিছু বলিনি। মনে হয়েছিল এটা হতেই পারে। দ্বিতীয়বারও কিছু বলিনি, কিন্তু সন্দেহ তৈরি হয়েছিল। গতকাল আবার একই ঘটনা ঘটেছে। প্রোগ্রামের আগে-পরে নয়, অন্য কারও বক্তব্যের সময়ও নয়—ঠিক আমি যখন কথা বলা শুরু করি, তখনই বিদ্যুৎ চলে যায়। কথা বলা শেষ হলে বিদ্যুৎ ফিরে আসে। সকল মিডিয়া এর সাক্ষী।’

তিনি আরও উল্লেখ করেন, ‘তিনটি প্রোগ্রাম তিন দিন ও ভিন্ন সময়ে হয়েছে। তারপরও একই ধরণের ঘটনা ঘটায় আমি মনে করি এটা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। জেলা পর্যায়ে বিভিন্ন সেক্টরের কিছু কর্মকর্তা এই ধরনের ছোটলোকি কিংবা অন্য দলের দালালিমূলক আচরণ করে থাকে। একজনকে বিরক্ত করতে পারলেই তারা রাজনৈতিক সফলতা মনে করে।’

সারজিস আলম জানান, প্রতিটি অনুষ্ঠানের আগে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল এবং পরেও ভদ্রভাবে বিষয়টি অবহিত করা হয়েছে। তবুও একই চিত্র দেখা যাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তবে তিনি স্বীকার করেছেন, ক্ষোভের মুহূর্তে যে উপমা ব্যবহার করেছেন, সেটি উচিত হয়নি।’

এনসিপি নেতার এই বক্তব্যের পাশাপাশি তিনি তার সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, দুর্নীতি ও মাদক ব্যবসার বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে লং মার্চে ১০ ঘণ্টা ধরে প্রায় দুই হাজার মানুষ মোটরসাইকেলে করে সাধারণ মানুষকে সচেতন করেছি। পুরো পঞ্চগড় জেলার ১৫০ কিলোমিটার অতিক্রম করেছি। আশা করি, মিডিয়ার ফোকাস সেদিকেও থাকবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর