রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

আমিরাতে কর্মীর কর্মসংস্থান চায় বাংলাদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৮৪ সময় দেখুন
আমিরাতে কর্মীর কর্মসংস্থান চায় বাংলাদেশ


ডেস্ক রিপোর্ট:: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের আরও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মন্ত্রী ইমরান দুবাইয়ে দেশটির মানব সম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রী ড. আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল হাবতুর প্যালেসে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী দীর্ঘদিন বন্ধ থাকা আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করায় আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি দুবাইয়ের ধারাবাহিকতায় বাংলাদেশিদের অন্যান্য প্রদেশে কর্মসংস্থান ভিসা চালুসহ দেশটিতে বাংলাদেশের নাগরিকদের অধিকতর কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান। মন্ত্রী ইমরান আমিরাতে কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতন কাঠামো নির্ধারণের জন্য অনুরোধ জানিয়েছেন।

তারই পরিপ্রেক্ষিতে আমিরাতের মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রী পর্যায়ক্রমে সব প্রদেশের কর্মসংস্থান ভিসা খোলার বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন। বৈঠকে অন্যান্য দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের, উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনির উপস্থিত ছিলেন।

চারদিনের সফরে বর্তমানে মন্ত্রী ইমরান আমিরাতে অবস্থান করছেন। মূলত আবুধাবি ডায়ালগে মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য আবুধাবি সফরে গেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

 

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর